ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের গৌরবময় ২১ বছর।

পেছনে ফেলে আসা দুই দশকেরও বেশি সময় আমাদের কাছে কেবল একটি সংখ্যা নয়, বরং ইতিহাস, সংগ্রাম আর ঐতিহ্যের এক অবিস্মরণীয়…

Our Demands

ঐতিহ্যের আলোকবর্তিকা ও শাশ্বত একতা

আমাদের হাজার বছরের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও গৌরবময় ভবিষ্যৎ গড়াই আমাদের মূল…

Our Demands
Updates
২৭শে মার্চ | সকাল ১১ ঘটিকা | শ্রী রাম নবমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের বিশেষ পূজা ও যজ্ঞানুষ্ঠান | স্থান: শ্রী শ্রী কালী মন্দির, রায়ের বাজার, ঢাকা।
২৭শে মার্চ | সকাল ১১ ঘটিকা | শ্রী রাম নবমী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের বিশেষ পূজা ও যজ্ঞানুষ্ঠান | স্থান: শ্রী শ্রী কালী মন্দির, রায়ের বাজার, ঢাকা।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

একটি সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ আগামীর স্বপ্ন

আমরা বিশ্বাস করি একতা ও সেবার মাঝেই প্রকৃত কল্যাণ নিহিত। সনাতনী সমাজকে ঐতিহ্যের সুতোয় গেঁথে এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণই আমাদের মূল চালিকাশক্তি।

আমাদের লক্ষ্য (Our Mission)

১. অধিকার ও সুরক্ষা: সনাতনী সম্প্রদায়ের সামাজিক, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করা এবং যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানো।
২. মানবসেবা ও কল্যাণ: আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন করা।

আমাদের স্বপ্ন (Our Vision)

১. ঐক্যবদ্ধ সমাজ: এমন একটি শক্তিশালী ও সুসংগঠিত সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি মানুষ পারস্পরিক শ্রদ্ধা এবং নিরাপত্তার সাথে নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পালন করতে পারবে।

২. আদর্শিক নেতৃত্ব: নতুন প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করে তোলা, যাতে তারা সততা ও নিষ্ঠার সাথে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নেতৃত্ব দিতে পারে।

বিস্তারিত দেখুন
Sudarshana Chakra
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের

লক্ষ্য ও ৭ দফা দাবি

২০০৬ সাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের লক্ষ্যে অবিচল রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনের দূরদর্শী সভাপতি ড. প্রভাস চন্দ্র রায় এবং সংগ্রামী নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে-র বলিষ্ঠ নেতৃত্বে আমাদের ৭ দফা দাবি বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য—ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন করা।

১. সংখ্যালঘু মন্ত্রণালয়

সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় একটি স্বতন্ত্র ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ এবং বিচারিক ক্ষমতাসম্পন্ন ‘সংখ্যালঘু কমিশন’ গঠন করা।

২. সংরক্ষিত আসন

জাতীয় সংসদে জনসংখ্যার সংখ্যানুপাতে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনরায় চালু করা।

৩. সংখ্যালঘু সুরক্ষা আইন

হিন্দুদের জান-মাল ও দেবোত্তর সম্পত্তি রক্ষায় একটি কার্যকর ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করা।

 

৪. সহিংসতার বিচার

সাম্প্রদায়িক হামলার বিচারবিভাগীয় তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

 

৫. উৎসবের ছুটি

শারদীয় দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটি এবং প্রধান ধর্মীয় উৎসবগুলোতে বাধ্যতামূলক ছুটি প্রদান করা।

 

৬. মডেল মন্দির

প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে ‘মডেল মন্দির’ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা।

 

৭. উত্তরাধিকার আইনের সুরক্ষা

ধর্মীয় রীতি অনুযায়ী হিন্দু উত্তরাধিকার আইনের সুরক্ষা প্রদান এবং দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার নিশ্চিত করা।

 

23++
অঙ্গসংগঠন ও জোট

(Allied Organizations)

64+
জেলা কমিটি

(District Committees)

19+
বছরের সংগ্রাম

(Years of Advocacy)

5M++
সমর্থক ও কর্মী

(Global Supporters)

আমাদের কার্যক্রম

আমরা যেভাবে সেবা করি

আমাদের অধিকার আদায়ের সংগ্রাম

দেখুন কীভাবে আমরা অধিকার আদায়ের লড়াই করছি

হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন, ৭ দফা দাবি আদায়ের প্রতিবাদ সভা এবং সারাদেশে আমাদের সাংগঠনিক কার্যক্রমের ভিডিওগুলো দেখুন। আমরা কীভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি, তা সরাসরি দেখুন।

  • সংবাদ সম্মেলন ও ৭ দফা দাবি উত্থাপন
  • অ্যাডভোকেট প্রদীপ কুমার পালের বিশেষ বক্তব্য
  • দেশব্যাপী সংখ্যালঘু অধিকার রক্ষার আন্দোলন
আরও ভিডিও দেখুন
আমাদের স্মৃতিপট

মুহূর্তগুলোতে বেঁচে থাকা আমাদের পথচলা

আমাদের বিভিন্ন কর্মসূচি, সেবামূলক কাজ এবং উৎসবের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করা হয়েছে এখানে। প্রতিটি ছবি আমাদের একতা ও সেবার গল্পের সাক্ষী।

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সনাতনী সমাজের অধিকার রক্ষা ও কল্যাণে নিয়োজিত আমাদের বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠন।

আমাদের সহযোগী সংগঠনসমূহ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজের অধিকার রক্ষা ও কল্যাণে নিয়োজিত আমাদের অঙ্গ সংগঠনসমূহ।

Central Mohajot

Central Mohajot

Reg No: 17845 | Est: 2006

Youth Wing

Youth Wing

Reg No: 17845 | Est: 2006

Student Wing

Student Wing

Reg No: 17845 | Est: 2006

সর্বশেষ সংবাদ

খবর ও বিশেষ আপডেট

07 Apr, 2026

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পটুয়াখালী জেলা কমিটি (২০২৬–২০২৯) অনুমোদন

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের পটুয়াখালী জেলা শাখার জন্য আগামী তিন (৩) বছরের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান...

31 Mar, 2026

যুব মহাজোটের সভাপতি প্রদিপ কান্তি দে এর জন্মদিন পালন করলো হিন্দু মহাজোট পরিবার।

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদীপ কান্তি দে-র জন্মদিন যথাযোগ্য মর্যাদায়...

27 Mar, 2026

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে রাম নবমী পূজা ও মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’-এর উদ্যোগে শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি ‘রাম নবমী’ পূজা,...

26 Mar, 2026

শেখর নগরে রক্ষাকালী পূজায় লাখো ভক্তের সমাগম: সেবায় নিয়োজিত হিন্দু যুব ও ছাত্র মহাজোট

প্রতিবছরের ন্যায় এবারও মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শেখর নগরে পরম ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী...

21 Mar, 2026

হিন্দু মহাজোটের পক্ষ থেকে রামনবমী উদযাপন কমিটি ঘোষণা

ইমর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামের শুভ আবির্ভাব তিথি ‘রামনবমী-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে এক...